নওগাঁ কবি ও কথাশিল্পী হাবিব রতন ও আশরাফুল নয়ন এর যৌথ জন্মাৎসব উদযাপিত হয়েছে।আজ সন্ধ্যায় শহরের আলুপট্টি আটচালা কার্যালয়ে এর আয়োজন করেন সাহিত্য-সংস্কৃতির আঁতুড়ঘর খ্যাত স্থানীয় সংগঠন আটচালা ও নওগাঁ সাহিত্য পরিষদ।
কবি ও গল্পকার টগর মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বরেন্দ্র গবেষক ও বিশিষ্ট কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, কবি বর্ণিল ইমতিয়াজ।
কবি ও গল্পকার হাবিব রতনের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কবি ও লিটল ম্যাগাজিন বোল এর সম্পাদক সুমন সৈকত। আশরাফুল নয়ন এর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কবি রবিউল মাহমুদ,অনিন্দ্য তুহিন।
কবিদের স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোহাম্মদ নাসির।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি শাহীন খন্দকার, রফিক বকুল, গল্পকার ময়েন মুক্তার প্রমুখ।
অনুষ্ঠানে দুই কবিকে জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত