
ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় অটোরিক্সা দুমড়ে মচেড়ে গেলে সাখাওয়াত হোসেন সোহাগ (২০) নামের এক জন নিহত হয়েছে। এ সময় অটোর চালক গুরুত্বর আহত হয়।
শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত হোসেন সোহাগ ত্রিশাল পৌর শহরের ৩নং ওয়ার্ডের আব্দুল কাদের লাল মিয়ার ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান রাগামারা এলাকায় অটোরিক্সা করে যাচ্ছিলেন সোহাগ।
বাগান কনজুমার নিটেক্স কোম্পানীর সামনে এসে অটোরিক্সাটি নিয়ন্ত্রন হারালে পেছন থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত বাস অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সোহাগ মৃত্যুবরণ করে।
এ ঘটনায় অটোরিক্সার চালক গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...