মো. তাসলিম উদ্দিন সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু বলেছেন, ‘খেলাধুলা শারীরিকও সুস্থ মানসিকতার বিকাশ ঘটায়।
শিক্ষা মানুষকে বদলে দেয় আর খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। মানুষকে অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে সহযোগিতা করে। খেলাধুলা মানুষকে উন্নত মানসিকতার পাশাপাশি শারীরিকভাবে সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
শুক্রবার (৮ নভেম্বর ) বিকেলে মরহুম আব্দুল হাফিজ মিনি বার ফুটবল টুর্ণামেন্ট খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এড. নুরুজ্জামান লস্কর তপু।
"মাদককে না বলুন খেলাধূলাকে হ্যাঁ বলুন এই স্লোগানকে সামনে" দক্ষিণ কালিকচ্ছ যুব সমাজ বালুর মাঠে এই আয়োজন করে।এ সময় সভাপতিত্ব করেন, সরাইল রিপোর্টার্স ইউনিটি সিনিয়র সহ- সভাপতি ও পুবের আলোর সিও মো. আরিফুল ইসলাম সুমন।
বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সমাজ সেবক, উত্তম কুমার কর্মকার।
অধ্যাপক আব্দুল হানিফ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সমাজকর্মী শহিদুল ইসলাম স্বপন, উপজেলা জাসাসের আহ্বায়ক রিপন ঠাকুর, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক আরেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ জুনায়েদ, উপজেলা নবীনদলের সাংগঠনিক সম্পাদক মো. আলামিন হোসাইন। খেলায় জেলা কান্দিপাড়া ফুটবল একাডেমি ১-০ গোলে হারায় আখন্দ পাড়া ফুটবল ক্লাবকে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত