সিঙ্গাপুর হাইকমিশনারের সাথে বৈঠকে বিএনপি

প্রকাশিত: 11:00 am , 10 November 2024, Sunday , পোষ্ট করা হয়েছে 2 years আগে

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার সারাহ ডেরেক লো’র সাথে বৈঠকে বসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপি স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।

মন্তব্য লিখুন