
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে একটি গাভী গরু চুরির অভিযোগে ইউনিয়ন যুবদলেরকর্মীসহ তিন চোরকে জেলহাজতে প্রেরন করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) সকালে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়।
এর আগে শুক্রবার দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের মাঠখোলা এলাকা থেকে স্থানীয় জনতা তাদেরকে আটকের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গ্রেপ্তারকৃত অভিযুক্ত ওই তিন গরু চোর হলো- উপজেলার নয়াবিল ইউনিয়নের খালিশাকুড়া গ্রামের মৃত নহেজ আলীর ছেলে ও নয়াবিল ইউনিয়ন যুবদলকর্মী বিল্লাল হোসেন (২৬), একই গ্রামের হাসমত আলীর ছেলে মিলন মিয়া (২৬) ও যোগানিয়া ইউনিয়নের বাইটকামারি গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে রফিকুল ইসলাম (২২)।
সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল কুদ্দুস তার একটি গাভী গরু পাহাড়ের ঢালে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। এসময় ওই চোরচক্রের সদস্য যুবদলকর্মী বিল্লাল হোসেনের নেতৃত্বে ওই তিন গরুচোর গাভী গরুটি ইঞ্জিন চালিত ভটভটি গাড়িতে তুলে নিয়ে যায়।
এতে গরুর মালিক আব্দুল কুদ্দুসের স্ত্রী দেখে ফেলেন যে তাদের গরুটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। এসময় গাভীর মালিকের স্ত্রী ফোন করে তাদের আত্মীয় স্বজনকে বিষয়টি জানান।
একপর্যায়ে এলাকাবাসী চারদিক থেকে মোটরসাইকেলযোগে ও মোবাইল ফোনে যোগাযোগ করে রাস্তায় আটকে দিয়ে নন্নী ইউনিয়নের মাঠখোলা এলাকায় ভটভটিতে গরুসহ গাড়িটি আটক করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঐ তিন গরু চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে গরুর মালিক আব্দুল কুদ্দুস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। চুরি হওয়া গরুটি থানা হেফাজতে আছে। গ্রেপ্তারকৃত তিন আসামীকে শনিবার সকালে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক