
গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুস শহীদ গ্রেফতার হওয়ার খবরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধুর ডাকবাংলা পুকুর পাড়ের বাসভবনের সামনে থেকে আনন্দ মিছিল বের করে শহরের স্টেশন রোড, ভানুগাছ রোড, হবিগঞ্জ রোড, কলেজ রোড প্রদক্ষিণ করে চৌমুনায় এসে আলোচনা সভায় অংশ নেন সবাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ সময় বিএনপি নেতাকর্মীরা পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এদিকে বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপি নেতা দুরুদ আহমদ, মো. আবুল হোসেন ও কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমদ জুলির নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে।
বক্তারা বলেন, বিগত ৩২ বছর ধরে আব্দুস শহীদ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলো। বিগত নির্বাচন গুলোতে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন তিনি। শুধু তাই নয় আব্দুস শহীদ ক্ষমতার দাপট দেখিয়ে শ্রীমঙ্গল- কমলগঞ্জের মানুষকে জিম্মি করে অনৈতিকভাবে সম্পদের পাহাড় বানিয়েছেন।
এ সময় তারা আওয়ামী লীগের দুঃশাসনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে আব্দুস শহীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক