
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে প্রথম দফায় দেশে ফিরেছেন ৫৪ জন বাংলাদেশি। এদের মধ্যে সাত শিশু রয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৈরুত থেকে জেদ্দা হয়ে তারা দেশে ফিরেছেন। তাদের সরকারি খরচে দেশে আনা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দরে তাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের স্বাগত জানানোর কথা রয়েছে।
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। তাদের পর্যায়ক্রমে দেশে ফেরানো হবে। দ্বিতীয় দফায় বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ৬৫ বাংলাদেশি দেশে ফিরবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী