
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরিশালের অভ্যান্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। তবে ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে অভ্যান্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নদী বন্দরে ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব নেই। তবুও ২ নম্বর সংকেত থাকায় অভ্যান্তরীণ রুটের লঞ্চ চলাচল বেলা ১১টা থেকে বন্ধ রাখা হয়েছে। তবে ঢাকা-বরিশাল রুটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে, ভোলা-মজুচৌধুরীর হাট রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছিল। এদিকে, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই বরিশালে হালকা বৃষ্টি হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক