নবীনগর প্রেসক্লাবের সম্প্রসারিত কার্যালয়ের উদ্বোধন

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ , ১৩ অক্টোবর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রবিবার সকালে নবীনগর প্রেসক্লাবের সম্প্রসারিত কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি পীযুষ কান্তি আচার্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান,নবীনগর প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আবু কালাম খন্দকার,সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য,, সাবেক সভাপতি জালালউদ্দিন মনির, সাপ্তাহিক মলয়ার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি,।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকতা ও মিডিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং উপস্থিত অতিথিরা প্রেসক্লাবের নতুন উদ্যোগের প্রশংসা করেন।