তুরাগে গলায় ফাঁস দিয়ে এক গার্মেন্টসকর্মী আত্মহত্যা

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতিকী ছবি

মনির হোসেন, তুরাগঃ রাজধানীর তুরাগে কামারপাড়া এলাকায় ডলি আক্তার (১৮) নামে এক গার্মেন্টসকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।পুলিশ জানায়, শনিবার (১২ অক্টোবর) সকাল ৭ টায় তুরাগের কামারপাড়া এলাকার ০৫ নং রোডের ৫০ নং বাসায় আনিসুর রহমান এর বাড়ির নিচ তলার পশ্চিম পাশে ফ্লাটে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার অরণ্যপাশা গ্রামের কামাল হোসেন এর মেয়ে। তিনি তার পরিবারের সাথে ভাড়াটিয়া বাসায় থাকতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় , আজ সকাল ০৭ টায় ডলি আক্তার (১৮ নামে এক গার্মেন্টসকর্মী আনিসুর রহমানের ভাড়াটিয়া বাড়িতে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

পরবর্তীতে তার পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত আত্নহত্যার সঠিক কারন জানা সম্ভব হয়নি।

এই বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহাৎ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত দেহের সুরতহাল শেষে লাশ ময়নতদন্তের জন্য শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।