
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে ১২ নেতাকর্মী নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক ১২টি মামলা দায়ের করবে গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার (২২ অক্টোবর) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সারাদেশে গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মী নিহত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউরের পরামর্শ অনুযায়ী পৃথক ১২টি মামলা দায়ের করা হবে। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যার অভিযোগ আনা হবে।
রাশেদ খান বলেন, আমাদের দলের আইনজীবীরা এরইমধ্যে মামলা দায়েরের প্রস্তুতি শুরু করেছে।
এসময় গণঅধিকার পরিষদের নেতা অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক