
সম্রাট হোসাইনঃ সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার(৩১অক্টোবর) বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকিবে। তবে,বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার অব্যাহত থাকবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক- সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন। মূলত বুধবার বিকেল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ বিষয়ে আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন তারা।
শনিবার (২ নভেম্বর) সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে বলে বন্দর সূত্রে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী