
মনির হোসেন,তুরাগঃ রাজধানী উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় আত্মগোপনে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী সিকদারকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (২৬ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে উত্তরা ১১ নং সেক্টরের ৭ নং রোডে অভিযান চালিয়ে ৩৯ নাম্বার বাড়ি থেকে ফজলে রাব্বী সিকদারকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,গ্রেপ্তার ফজলে রাব্বী সিকদার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদি গ্রামের সবুজ শিকদারের ছেলে। উত্তরা পশ্চিম থানা-পুলিশ সূত্রে জানা গেছে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলায় সরাসরি অংশ নেন। সে সময় ছাত্রলীগের বিভিন্ন বিতর্কিত ঘটনায় নেতৃত্ব দেন ফজলে রাব্বী শিকদার।
কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ফজলে রাব্বী শিকদার উত্তরা পশ্চিম থানার এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের মাধ্যমে অবস্থান জানতে পেরে গতকাল রাতে ১১ নং সেক্টরের ৭ নং রোডে অভিযান চালিয়ে ৩৯ নাম্বার বাড়ি থেকে ফজলে রাব্বী সিকদারকে গ্রেপ্তার করে পুলিশ।
এই বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ হাফিজুর রহমান বলেন, ফজলে রাব্বী সিকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের মারধরের নেতৃত্বে ছিলেন।
প্রাথমিক যাচাই-বাছাই করা হচ্ছে, গত ১৮ জুলাই’২৪ আন্দোলন থেকে ৫ আগস্ট পর্যন্ত সে কি ধরনের কার্যক্রম সে চালিয়েছিল সেগুলোর বিভিন্ন দিক পর্যালোচনা করিয়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...