
সম্রাট হোসাইনঃ যশোর জেলার শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও)- কাজী নাজিব হাসান ও বেনাপোল পৌর প্রশাসক- সুজন সরকারের উদ্যোগে দীর্ঘদিন পর সোমবার(২৮ অক্টোবর/২০২৪ ইং) থেকে বেনাপোল পৌর গেইটটিতে(প্রবেশদ্বার) আলোক সজ্জা চালু করা হয়েছে। লাল,নীল বাতিতে এক অপরুপ সাজে সজ্জিত হলো গেইটটি।
যশোর জেলার বেনাপোল পৌরসভার স্বাগতম গেটের নির্মাণ কাজ শুরু হয়,২০১৫ সালের ১ নভেম্বরে এবং এটি খুলে দেওয়া হয় ৩০জুন ২০২২ ইং সনে। আধুনিক সুযোগ-সুবিধাসহ বেনাপোল পৌরসভার শেষ সীমান্ত আমড়াখালীতে এই গেটটি নির্মাণ করা হয়। বেনাপোল বন্দরে প্রবেশের সময় দেশি-বিদেশি পর্যটকসহ সাধারণ মানুষের চোখে পড়বে সুন্দর এই গেটটি।
বেনাপোল পৌরসভা সূত্রে জানা গেছে, দাতা সংস্থা বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে যশোর-বেনাপোল মহাসড়কের ওপর বেনাপোল পৌরসভার প্রবেশমুখে বেনাপোল পৌরসভার ব্যবস্থাপনায় পৌরসভার প্রবেশমুখে গেটটি নির্মাণ করা হয়। যার ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪৩ লাখ ৩৭ হাজার টাকা।
এ গেটটি ঘিরে রয়েছে- ফুটপাত, টোলঘর, এক্সিবেশন হল, দোতলা গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, কফি হাউজ, পাবলিক টয়লেট, গাড়ি পার্কিং, সিটিং প্লেস, মিনি পার্ক, নারীদের হ্যান্ডিক্রাফট স্টল। ঝিনাইদহ জেলার “এমএলটিএমকেএমআরজেভি” নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ নির্মাণ কাজের দায়িত্ব দেয়া হয়। এ মহাসড়কের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্য হয়। যে কারণে মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ করা হয়েছে।
দেশি-বিদেশি পর্যটকসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ বেনাপোল বন্দর ও কাস্টমস হাউজে আসেন ও বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত করেন। তাদের নজর কাড়তে এই প্রবেশদ্বারটি নির্মাণ করা হয়েছে।
প্রসংগতঃবাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর জেলার শার্শা উপজেলার ভারতীয় সীমান্তজুড়ে বেনাপোল পৌরসভার অবস্থান। ২০০৬ সালের ০৫ জানুয়ারী বেনাপোল পৌরসভা গঠিত হয় এবং একই বছরের ১৬ এপ্রিল প্রশাসক নিয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পৌরসভার কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠার মাত্র ০৪ বছরের মাথায় ইংরেজী ০১/১২/২০১০ ইং তারিখ সরকারী প্রজ্ঞাপনে পৌরসভাকে গ শ্রেণি হতে খ শ্রেণিতে উন্নীত করা হয় এবং ২০/০৯/২০১১ তারিখে ‘ক’ শ্রেণীতে উন্নীত হয়। বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর এখানে অবস্থিত। এছাড়াও এখানে রয়েছে একটি রেলস্টেশন,পর্যটন মোটেল,ফায়ার সার্ভিস স্টেশন,বিজিবি ক্যাম্পসহ ১২টি ব্যাংকের শাখা রয়েছে।
প্রথম নির্বাচনঃ- ১৩/০১/২০১১ ইং, প্রথম নির্বাচিত মেয়রের নামঃ- জনাব মো. আশরাফুল আলম লিটন। দ্বিতীয় নির্বাচিত মেয়রঃ- জনাব মো. নাসির উদ্দীন। বর্তমান প্রশাসক- জনাব সুজন সরকার। প্রথম সভার তারিখঃ- ১৭/০২/২০১১ ইং।
পৌর কাউন্সিলদের সংখ্যাঃ- ১২ জন (০৯ জন পুরুষ,০৩ জন মহিলা), কর্মরত কমর্কতা/কর্মচারীর সংখ্যাঃ- ৪২ (বিয়াল্লিশ) জন, পৌরসভার শ্রেণীঃ- “ক” শ্রেণী, তারিখঃ- ২০/০৯/২০১১ ইং, আয়তনঃ ১৭.৪০ বর্গ কিঃ মিঃ, লোকসংখ্যাঃ ৮৯৮৩৩জন (পুরুষ-৪৩৯৫৪,মহিলা-৪৫৯০৯), জনসখ্যার ঘনত্ত্ব-৪৭৫১ বঃ.কিঃমিঃ, জনসংখ্যা বৃদ্ধির হার-৪.৬%।
ওয়ার্ড সংখ্যাঃ- ০৯টি,মহল্লাঃ- ১১টি শিক্ষার হারঃ- ৮৫%১৫। হোল্ডিং সংখ্যাঃ- ৬৪১০টি (সরকারী-২৩,বেসরকারী-৬৩৮৭), পরিবার সংখ্যাঃ- ১৭, ৮৩৪টি,পরিবারের আকার-৪.৯৮, রাস্তা/সড়কঃ- পাকা-৯৩.১১৫ কিঃ মিঃ,কাঁচা- ২৩.২৯৪ কিঃ মিঃ, ড্রেনঃ- ২৯.০৮৩ কিঃমিঃ (পাকা-৭.৭০১,সেমিপাকা-৫.১৩২কিঃমিঃ,কাঁচা-১৬.২৫০কিঃমিঃ), ফুটপাথঃ- ৮.১৪কিঃমিঃ, সড়ক বাতির সংখ্যাঃ- ৫৮৬টি, হাট-বাজারঃ- ০২টি (সাধারণ হাট), শিক্ষা প্রতিষ্ঠানঃ- মাধ্যমিক বিদ্যালয়-২টি,প্রাথমিক বিদ্যালয়-৭টি,মাদ্রাসা-০৯টি,কিন্ডার গার্ডেন-০৫টি,এতিম খানা-০২টি,পাঠাগার-০১টি,কলেজ-০১টি,স্বাস্থ্য ও চিকিৎসাঃ- ০১টি পৌর হেলথ সেন্টার,০১টি সরকারী হাসপাতাল (১০ শয্যা বিশিষ্ট) বাস্তবায়নাধীন, প্রাইভেট ক্লিনিক-০১টি,স্বাস্থ্য কেন্দ্র-০২টি,০৭টি পাবলিক টয়লেট,স্যানিটেশন কভারেজ- ১০০%।
ধর্মীয় প্রতিষ্ঠানঃ- মসজিদ- ৩৫ টি,মন্দির-০২টি,ঈদগাহ মাঠ-০৮টি,কবরস্থান-০৩টি, শ্বশ্মান ঘাট-০১টি, টার্মিনালঃ- রেলষ্টেশন-০১টি,বাসস্ট্যান্ড-০২টি,ট্রাক টার্মিনাল-০১টি,স্থল বন্দরঃ- ০১টি,কাস্টম হাউসঃ- ০১টি, থানাঃ- ০১টি, ওয়াটার সাপ্লাই লাইনঃ- ১০ কিঃমিঃ লাইন স্থাপন হয়েছে এবং গৃহ সংযোগ চলছে, নারী কর্ণারঃ- ০১টি, স্পোর্টস কর্ণারঃ- ০১টি, ভবন কমপ্লেক্সঃ- ০১টি পৌর স্বাগতম গেটঃ ০১টি, পৌরসভার নিজস্ব ভূমিঃ ১৫.০১ (একর)।
এছাড়াও অতিসম্প্রতি পৌর গেটের উত্তর পার্শ্বে মেইন সড়কের গায়ে হাসপাতালের জন্য ৫০ শতক জমি ক্রয় করা হয়েছে বলে পৌর সূত্রে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী