আখাউড়ায় ইটনা প্রবাসী কল্যাণ সংগঠনের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ , ২৫ অক্টোবর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

“এসো হাতে হাত রাখি, মানবতার সেবা করি” এই শ্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের “ইটনা প্রবাসী কল্যান সমাজসেবা সংগঠনের” শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে ইটনা কুল্লু আল-জমা তাহফিজুল কুরআন মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যাংক কর্মকর্তা মোঃ শামিম রেজা।

সংগঠনের সহ-সাধারন সম্পাদক মোঃ রমজানে মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়ি ব্যাবসায়ী সমিতির সভাপতি, সমাজসেবক ও দানবীর, আলহাজ্ব আব্দুর রাজ্জাক সাহেব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক মোঃ জহুর আলী, সাবেক মেম্বার আবুল কালাম, সমাজসেবক মোঃ আব্দুল মালেক, ইটনা কুল্লু আল-জমা তাহফিজুল কুরআন মাদ্রাসার ব্যবস্থাপক মোঃ দুলাল মিয়া, সমাজসেবক আব্দুর রৌফ মিয়া, মোঃ আব্দুল গফুর মিয়া, মোঃ মুস্তাক মিয়া, মোঃ মনির মিয়া সহ আরো অনেকে।

স্বেচ্ছাসেবী ও মানবিক এ সংগঠনটি গঠন করতে অন্যতম উদ্যোক্তারা হলেন, সৌদী আরব প্রবাসী মোঃ আলামিন, মোঃ ইব্রাহিম, দুবাই প্রবাসী মোঃ শাহাদুল্লাহ্ ও ব্যবসায়ী মোঃ শরিফ হাসান প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম ওহাব। সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মবিন মিয়া, অর্থ সম্পাদক মোঃ শরিফ হাসান, মোঃ আমির খান, মোঃ রিপন মিয়া, মোঃ রবিউল্লাহ সহ অন্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর প্রধান অতিথি কে সংগঠনের পক্ষ থেকে ফুলের মালা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সংগঠনের আদর্শ, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংগঠনের উপস্থিত সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান থেকে বলা হয় সংগঠনটির মাধ্যমে এলাকার দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের যথাসাধ্য উপকার করা, বিপদে আপদে মানুষের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, ক্ষতিগ্রস্ত অবকাঠামোর উন্নয়নের চেষ্টা করা সহ মানুষের মাঝে সেবা ও সহযোগিতামূলক কার্যক্রম চলমান থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রাথমিক অবস্থায় ১২টি পরিবারের মাঝে বিভিন্ন প্রকার সহযোগিতা করা হয়েছে, যার মধ্যে দুটি পরিবারকে ঢেউটিন, তিনটি পরিবারকে সেলাই মেশিন, দুটি পরিবারকে ছাগল ও ৫টি পরিবারকে এক মাস চলার মত খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

পরে সংগঠনের সঙ্গে জড়িত দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।