
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শিগগিরই আন্দোলনে শুরু করার পরিকল্পনা করছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার (২৫ অক্টোবর) দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ভয়েস অব আমেরিকাকে এ তথ্য জানিয়েছেন।
টেলিফোনে ভয়েস আমেরিকাকে তিনি জানান, আমরা আন্দোলন এবং রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার পরিকল্পনা করছি।
তিনি আরও জানান, দলের নেতাদের একত্রিত করতে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য অন্যান্য সমমনা রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগ করা হচ্ছে। আগামী দুই সপ্তাহ বা এক মাস পরে- আমরা আন্দোলনে নামতে পারি।
শফিউল আলম চৌধুরী বলেন, এই সরকার সম্পূর্ণ অসাংবিধানিক। আমরা যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি, সারাদেশে বিক্ষোভ করি তাহলে এই সরকার আর টিকবে না। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে আগ্রহী নয়।
ছাত্র- জনতার গণঅভুত্থানের মুখে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি দেশ ছাড়িয়ে পালিয়ে ভারতে চলে যান। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কয়েক ডজন নেতাও দেশ ছেড়ে পালিয়ে যান। পলাতক এসব নেতার মধ্যে শফিউল আলম চৌধুরী নাদেলও রয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক