
উত্তরের জনপদ দিনাজপুর। হিমালয়ের নিকটবর্তী জেলা হওয়ার কারণে কুয়াশা যেন এ জেলাতে শীতের আগাম বার্তা দিচ্ছে। সকালে ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারপাশ। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরতে দেখা যায়। এ দিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার মধ্যে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা বিদায় নিয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য এবং পূবালী বায়ুর সঙ্গে পশ্চিমা বায়ুর সংমিশ্রণের ফলে কোথাও কোথাও হালকা (২/১ মিলিমিটার) অথবা মাঝারি থেকে ঘন কুয়াশার আবির্ভাব সৃষ্টি হচ্ছে। বর্তমানে এই জেলাতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং গত এক সপ্তাহ ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। সেই সঙ্গে দিনাজপুর জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করছে।
তিনি আরও বলেন, মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির অবস্থা তৈরি হয়েছে। এটি সম্পর্কে এখনই সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। লঘুচাপটি নিম্নচাপে বা গভীর নিম্নচাপে রূপ নিলে সেক্ষেত্রে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...