
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য তার ঠিকানায় চিঠি পাঠিয়ে তলব করেছে সংস্থাটি।
দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপ-পরিচালক ও অনুসন্ধান টিম প্রধান মোহাম্মদ নুরুল হুদা তাকে তলব করে চিঠি দিয়েছেন।
রোববার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর। তলবি চিঠি ময়মনসিংহের তারাকান্দায় সাবেক এ সংসদ সদস্যের নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, গত ২৫ আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে শরীফ আহমেদের অবৈধ সম্পদের ব্যাপারে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী