
মো. তাসলিম উদ্দিন সরাইলঃ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ দুর্গাপূজা উপলক্ষে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৪২ টি পুজা মন্ডপে এক যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গা পূজা উদযাপন অনুষ্টিত হয়েছে।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান সফল করতে সরাইল উপজেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করেছেন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
ইতিমধ্যেই সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুজা মন্ডপ পরিদর্শন করেন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া।
এদিকে রাতে সরাইল উচালিয়াপাড়া ডা. আশীষ কুমার চক্রবর্তী বাড়ির পূজা মন্ডপ পরিদর্শন করেন, সরাইল সার্কেল এর সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান।
গতকাল সরাইল উপজেলা ইউনিয়ন এলাকায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের খোঁজ খবর নেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া।
এসময় উপস্থিত ছিলেন স্ব স্ব মন্ডপের পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সরাইল উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ এবং সরাইল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন সরাইল উপজেলায় কর্মরত ইলেকট্রনিক মিডিয়ায় ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান সফল করতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনার কথা উল্লেখ করেন।
সনাতন ধর্মাবলম্বীদের এই দুর্গা উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...