
মো. তাসলিম উদ্দিন সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে গরু চুরি করে জবাই করেছে সংঘবদ্ধ চোর চক্র। জবাইকৃত গরু নিয়ে সিএনজিযোগে পালানোর সময় জবাইকৃত গরুসহ ২ চোরকে আটক করেন স্থানীয় জনতা।
উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে শনিবার(১৯ অক্টোবর) গভীর রাতে চুরির এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,বিশুতারা গ্রামের মৃত মমিন মিয়ার একমাত্র শিশু পুত্র মহন মিয়া(১০)। অনেক আগেই তার পিতা-মাতা মারা যায়।
এতিম মহন মিয়াকে তার খালু একটি বকনা বাছুর লালন পালন করার জন্য দেন। শনিবার রাত ২ টার দিকে সংঘবদ্ধ একদল চোর বকনা গরুটি চুরি করে নিয়ে যায়।
সকাল ৬ টার দিকে সরাইল বিকাল বাজার মুলিহাটা নামক স্থানে একটি সিএনজিতে জবাইকৃত একটি বকনা গরু দেখতে পান খোরশেদ আলম নামে স্থানীয় এক ব্যবসায়ী।
এ সময় তিনি সন্দেহবশত বাজারের অন্যান্য লোকজনের সহযোগিতায় ২ চোর ও জবাইকৃত গরুসহ সিএনজিটি আটক করে পুলিশে খবর দেন। সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে এসে জবাইকৃত গরুসহ সিএনজিটি উদ্ধার করে।
দুই চোরকে আটক করে থানায় নিয়ে যান।আটককৃত দুই চোর হলেন বড়িউড়া গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র সাজু মিয়া(২৫) এবং নিজ সরাইল গ্রামের হুমায়ুন কবীরের পুত্র সোলাস মিয়া (২৯) এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গরু চোরে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।আটক দুইজনকে আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...