
শেরপুর জেলা আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালকে শেরপুর সদর থানায় তিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দন কুমার পালকে পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। এসময় সাতদিনের রিমান্ডের আবেদন করলে উভয়পক্ষের শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হাসান ভুঁইয়া অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিনের আবেদন নামঞ্জুুর করে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একইসাথে আদালত রিমান্ডের বিষয়ে অধিকতর শুনানীর জন্য আগামী ২২ অক্টোবর তারিখ ধার্য করেন। গত ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সবুজ মিয়া, সৌরভ ও মাহবুব নামে তিন ছাত্রকে হত্যার অভিযোগে চন্দন কুমার পালসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে পৃথক তিনটি মামলা হয়।
এ তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বুধবার (১৬ অক্টোবর) বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেপ্তার হন তিনি। পরে সেখান থেকে তাকে বৃহস্পতিবার সন্ধায় শেরপুরে আনেন সদর থানার পুলিশ।
উল্লেখ্য, এ্যাডভোকেট চন্দন কুমার পাল ৭৫ পরবর্তী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের দুদফায় সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
এছাড়া তিনি জেলা আইনজীবী সমিতির দুদফায় সভাপতি ও আওয়ামী লীগ সরকারের মেয়াদে দীর্ঘ প্রায় ১৫ বছর পাবলিক প্রসিকিউটর ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...