
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে নিহত রফিকুল ইসলাম(২৪) এর মা সুফিয়া বেগম গত ১৫ অক্টোবর ২৪ নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১০৭জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এর মধ্যে নবীনগর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাশকে ১০ নাম্বার আসামি করা হয়েছে। এ ছাড়াও নবীনগরের আর ও ১৬ জনকে আসামি করা হয়েছে।
নিহত রফিকুল ইসলাম(২৪) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামের বাসিন্দা। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রফিকুল ইসলাম (২৪) হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। -সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,২ নম্বার । সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ৩ নাম্বার এবং নবীনগরের সাবেক মেয়র এডভোকেট শিব শংকর দাশ ১০ নাম্বার সহ ১০৭ জনকে। অভিযুক্ত করা হয়েছে।
সুফিয়া বেগম তার মামলায় অভিযোগ করেছেন যে, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে হীরাঝিলে ছাত্র-জনতার আন্দোলনের সময়, আসামিদের গুলিতে তার ছেলে রফিকুল ইসলাম (২৪) গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত হন।
তাকে প্রথমে স্থানীয় সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আল মামুন দৈনিক বাংলাকে এ তথ্য নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুফিয়া বেগমের দায়ের করা মামলার আদেশ এসেছে। মামলায় ১০০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা আসামিও রয়েছেন।
অন্যদিকে শিব শংকরের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় গতকাল (১৬-১০-২৪)বুধবার সন্ধায় পৌর এলাকার ভোলাচং বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন হরমুজ সরদার, মোনাব্বর হোসেন, কাজী হেলাল, আবুল হোসেন, শাহ আলী, সফর চান, মনির হোসেন, দিদার আলম, সুমন মিয়া, আবুল হক, ফখরুল আলম, আমজাদ হোসেন, সেলিম মিয়া, নাইদুল ইসলাম, জাহিদুল ইসলাম, ফকুর ইসলাম, বাছির মিয়া, আলম মিয়া, লুক্কু মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রফিকুল হত্যা মামলার তদন্ত এবং তার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার ঝড় বইছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলার সর্বত্র।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...