
সম্রাট হোসাইনঃ বেনাপোল পোর্টথানাধীন চাত্রের বিলের মাছের ঘের থেকে অহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরের দিকে আক্তার মাহমুদ বাবলু’র মাছের ঘের থেকে ঐ মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল গিয়ে জানা যায়, গতকাল ১০ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ঐ ব্যাক্তি। সে বাবলু’র মাছের ঘেরে গার্ডের কাজ করতো।
মৃত অহিদুল ইসলাম এর বাড়ী অত্র থানাধীন ছোটআঁচড়া পূর্ব পাড়া এলাকায়। সে নিছার আলী খোকনের ছেলে। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মো. রাসেল মিয়া জানান, দুপুরে ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে অহিদুল ইসলাম নামের ঐ মরদেহ উদ্ধার করা হয়।
লাশের ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মৃত ব্যাক্তি’র পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। তদন্ত রিপোর্ট শেষে মৃত্যু’র প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...