
টেকসই উন্নয়নের পাশাপাশি বাংলাদেশে সুইডিশ ব্যবসা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত সুইডেন রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের পুনরাবৃত্তি করেন।
সাক্ষাতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতকে তার নিয়োগের জন্য অভিনন্দন এবং অন্তর্বর্তী সরকারকে সমর্থনের জন্য সুইডিশ সরকারকে ধন্যবাদ জানান।
বর্তমান বিশ্বের জটিল রাজনৈতিক আবর্তে শান্তির পক্ষে বাংলাদেশের নীতিগত অবস্থান তুলে ধরে পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও সুইডেনের মধ্যে গভীর ও মূল্যবান সম্পর্কের ওপর জোর দেন এবং বছরের পর বছর ধরে ব্যাপক সহযোগিতা বৃদ্ধিকে স্বীকৃতি দেন।
এ ছাড়া পররাষ্ট্র সচিব বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য সুইডিশ মানবিক সহায়তার কথা স্বীকার করেন এবং তাদের স্বদেশে আশু, স্বেচ্ছা ও টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দেন।
এ সময় সুইডেনের রাষ্ট্রদূত সবুজ রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তা অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করতে সুইডেনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ এবং আগামী বছরগুলোতে রাজনৈতিক পরামর্শের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি করা বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।
পররাষ্ট্র সচিব সুইডিশ সরকারের সমর্থনকে স্বাগত জানান এবং বাংলাদেশে দায়িত্বকালে রাষ্ট্রদূতকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী