
পুলক রায়,নালিতাবাড়ীঃ শেরপুরের নালিতাবাড়ীতে পাঁচ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার কালাকুমা গ্রামের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গত ১০ অক্টোবর বৃহস্পতিবার দুুপুরে নিজ বাড়িতে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর।
ভুক্তভোগীর স্বজনেরা জনায়, ঘটনার দিন দুপুরে কাঠমিস্ত্রী বাবা বাড়িতে ছিল না। চিকিৎসার জন্য মা ছিল গাজীপুরে। দুপুরে ওই শিশুসহ অপ্রাপ্ত বয়স্ক তার অপর দুই বোন বাড়িতে খেলা করছিল। এসময় প্রতিবেশি দিনমজুর দুলাল মিয়ার সতেরো বছর বয়সী বখাটে ছেলে ইয়াসিন ওই বাড়িতে যায়। প্রথমে বড় কন্যাকে ওদেরই রান্নাঘরে ডাকে।
এতে ওই কন্যশিশু সাড়া না দিলে পাঁচ বছর বয়সী ছোট বোনকে ডেকে রান্নাঘরে নিয়ে যায়। পরে পড়নের বস্ত্র খোলে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে বড় বোন দেখে ফেললে ইয়াসিন বাড়ি চলে যায়। ঘটনাক্রমে রাতে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে।
পরে বিষয়টি স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করা হলে কিশোরের পরিবার অসম্মতি জানিয়ে উল্টো হুমকী-ধমকি দেয়। বাধ্য হয়ে ভুক্তভোগী কন্যাশিশুর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চত করে জানান, গ্রেফতারকৃত কিশোরকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...