
পুলক রায়, নালিতাবাড়ীঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে তিন জনকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা ও ২৫টি শ্যালু ইঞ্জিন চালিত মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
গতকাল শনিবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে অর্থদন্ডপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন- মো: ওয়াহিদুল ইসলাম, মো: হারুন মিয়া ও মো: মনির হোসেন।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা ভোগাই নদীর হাতিপাগার, গুদারাঘাট ও কবরস্থান এলাকায় ইজারার শর্ত ভঙ্গ করে ও ইজারাবহির্ভুত স্থান থেকে নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা।
এমন অভিযোগে শনিবার বিকেলে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে তিন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইসাথে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২৫ টি শ্যালু ইঞ্জিন চালিত মিনি ড্রেজার মেশিন ধ্বংস ও ১৪ টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।
নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...