
জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিকদলের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন।
জেলা শ্রমিকদলের সভাপতি মো: সাইদুর জামান আমলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, ঢাকা মহানগর শ্রমিকদলের আহবায়ক সুমন ভূঁইয়া।
সমাবেশ উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন।
কর্মী সমাবেশ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র মো: জুলফিকার আলী মন্ডল, যুগ্ন সাধারন সম্পাদক মো: আলী হাসান, শ্রমিক দল নেতা ও জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ,আবুল কাসেম প্রমুখ।
সমাবেশে জেলার ৩টি পৌরসভা, সদর উপজেলা, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শ্রমিকদলের নেতৃবৃন্দ যোগ দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক