দেশে নতুন করে কোনো সংকট তৈরি হোক সেটা চাই না : নজরুল ইসলাম

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ , ২৩ অক্টোবর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

দেশে নতুন করে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হোক সেটা চান না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন তিনি। তার আগে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে।