
ইসরায়েলের তেল আবিবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বেন গুরিওন বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের তেল আবিবের উপকণ্ঠে নিরিত এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে করে বিশাল বিস্ফোরণ ঘটেছে। এতে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে এরপরেই তেল আবিবে জরুরি অবস্থা জারির খবর এলো।
এ ছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। একাধিক ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, হামলায় অন্তত একজন আহত হয়েছে। সেইসঙ্গে একটি আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল জাজিরা বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে, তেল আবিবে এবং কেন্দ্রীয় অঞ্চলে আজ সকালে মাঝারি পাল্লার রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক