
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে চলতি রোপা আমন ধানের বাদামি গাছ ফড়িং (বিপিএইচ) দমন ব্যবস্থাপনার লক্ষ্যে কৃষক উদ্বুদ্ধকরণের মাধ্যমে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালের দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেন ওই ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক। এরপর কাটাপাড়া হয়ে বুড়াবুড়ি নামক এলাকায় ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ইউপি সদস্য মো. আতাউর রহমান, সাংবাদিক তরিকুল ইসলাম, গ্রাম পুলিশসহ বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষক-কৃষাণী গণ উপস্থিত ছিলেন।
উক্ত ক্যাম্পেইন ও লিফলেট বিতরণে মোজাম্মেল হক বলেন, বাদামী গাছ ফড়িং খুবই ছোট আকারের পোকা প্রায় ৪ মিঃ মিঃ লম্বা ও বাদামী রঙের হয়। পূর্ণ বয়স্ক স্ত্রী ফড়িং পাতার খোল, পাতা ও পাতার মধ্য শিরার ভিতরে ডিম পাড়ে। ৭-৯ দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা (নিম্ফ) বের হয়।
বাচ্চাগুলো ৫ বার খোলস বদলায়। বাচ্চা গুলো প্রথম পর্যায়ে সাদা রঙের হয় ও পরে বাদামী রং ধারণ করে। বাচ্চা থেকে পূর্ণ বয়স্ক ফড়িং এ পরিণত হতে আবহাওয়া ভেদে ১৪-১৬ দিন সময় লাগে। এক জোড়া পোকা ৩-৪ প্রজন্মে প্রায় ৩৫ লক্ষ পোকার জন্ম দেয় এবং ৫০ মাইল পথ অতিক্রম করতে পারে।
এই পোকা শরীরের ওজনের তুলনায় ১০-১২ গুন বেশী খায়। বীজ তলা থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত যে কোন সময় এ পোকার আক্রমণ দেখা দিতে পারে।
তবে কাইচথোর বের হওয়ার শুরু থেকে আক্রমণ বেড়ে যায়। এছাড়াও বাদামি গাছ ফড়িং আক্রমণের লক্ষণ ও দমন নিয়ে আলোচনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...