
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ হুঁশিয়ারি দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র-জনতা দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছে বিএনপি এবং তারেক রহমান।
জয়নুল আবেদীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই রাজনৈতিক। পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশি রায়ও ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা এসব রাজনৈতিক মামলার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ এখনও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।
অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি লেন, মামলাগুলো প্রত্যাহার না করলে আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।
একইসঙ্গে জুলাই গণহত্যার আসামি পলাতক শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফেরত এনে বিচারে মুখোমুখি করতে দাবি জানান জয়নুল আবেদীন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী