
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জাপান সফর শেষে দেশে ফিরেছেন।
শনিবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জাপান সফর শেষে দেশে ফিরেছেন। জাপান সফর শেষে শুক্রবার দেশে প্রত্যাবর্তন করেছেন। বাংলাদেশ বিমানবাহিনী প্রধান চিফ অব স্টাফ অব জাপান সেল্ফ ডিফেন্স ফোর্স, জেনারেল উচিকুরা হিরোয়াকি এর আমন্ত্রণে ১৪-১৮ অক্টোবর জাপান সফর করেন।
সফরকালে বিমান বাহিনী প্রধান জাপানে অনুষ্ঠিত ‘Air Force Forum in Japan (AFFJ)’ অনুষ্ঠান উপলক্ষ্যে ‘Indo-Pacific Air Chiefs Conference in Tokyo (InPACT) ’-সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন।
ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানরা ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগদান করেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং দুজন সফরসঙ্গীসহ ১৪ অক্টোবর সোমবার ঢাকা ত্যাগ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক