
আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির (জাপা) রাজনীতি করার কোনো অধিকার নাই বলে মন্তব্য করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঢাবির রাজু ভাস্কর্যে মশাল মিছিল শুরুর আগে বক্তারা এ কথা বলেন।
তারা বলেন, আওয়ামী সরকার সারাদেশে গণহত্যা চালিয়েছে। তাদের সন্ত্রাসী অঙ্গসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু জাতীয় পার্টি আওয়ামী দোসরদের পুনর্বাসিত করার চেষ্টা করছে, যা কখনই মেনে নেওয়া হবে না।
এ সময় জুলাই বিপ্লবে আহত রনি আহমেদ বলেন, একটি মহল আওয়ামী লীগ সরকারকে আবারও দেশে আনার পাঁয়তারা করছে। জাতীয় পার্টি শুরু থেকেই আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, কিন্তু তার দোসররা এখনও রয়ে গেছে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি যদি ফ্যাসিস্টদের পুনর্বাসন করার চেষ্টা করলে তাদের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আমাদের আবার রাজপথে ফিরতে বাধ্য করবেন না।
বক্তব্য শেষে রাজু ভাস্কর্যের সামনে থেকে ‘ছাত্র, জনতা, শ্রমিক’র সদস্যরা মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে যাত্রা করেন।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টে বলেন, জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...