ছাত্র-জনতার আন্দোলনে আহত ১৫ জন পেলেন ১৫ লাখ টাকা

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ , ১৩ অক্টোবর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আহত ১৫ জনকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এ সময় ছাত্র-জনতার আন্দোলনে আহত প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

রোববার (১৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে বার্ন ইউনিটের ছয় তলায় ৬১৭ নম্বর রুমে এই চেক হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপদেষ্টা নাহিদ ইসলাম,আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুগ্ধর ভাই স্নিগ্ধ।