
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দমকা হওয়া বা একটানা মুষলধারে বৃষ্টি নেই।
বুধবার (২৩ অক্টোবর) রাত থেকেই এমন বৃষ্টি হচ্ছে। তবে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় বরগুনায় ৬৭৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দুর্যোগ বেড়ে গেলে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে সর্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকায় সেচ্ছাসেবী সংগঠন সিপিপি, রেড ক্রিসেন্টসহ সব সংগঠনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় জেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ‘দানা’ বরগুনায় আঘাত হানলে সাধারণ মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবীসহ ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি ও ছাত্ররা প্রস্তুত আছেন। এছাড়াও দুর্যোগকালীন ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক ত্রাণ সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী