
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ৪২ জনকে হত্যার মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) বিচারক জিয়াদুর রহমান এ আদেশ দেন।
২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনা ঘটে। এই ঘটনায় খালেদা জিয়াসহ তিনজনকে হুকুমের আসামি করে এ হত্যা মামলা দায়ের করা হয়।
সরকারবিরোধী ওই আন্দোলন চলাকালে সারাদেশে পেট্রোল বোমার আগুনে পুড়ে ৪২ জন নিহত হওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের তিন নেতার বিরুদ্ধে আদালতে দায়ের করা হয় এই হত্যা মামলা।
মামলার অন্য তিন আসামি হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহম্মেদ, দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক