আল-আমিন মিয়া,নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন, আমরা সবাই বাংলাদেশী। আমাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ নেই, ছিল না এবং ভবিষ্যতেও ভেদাভেদ করবো না।
হিন্দুদের ধর্মীয় উৎসবে সবাই যেভাবে সকলে যোগ দেয় এবং মুসলিমদের ঈদের উৎসবেও একইভাবে সকলে অংশগ্রহণ করে। (৯ অক্টোবর) বুধবার সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশালে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন৷ বিএনপির প্রবীণ এই নেতা আরও বলেন, মানুষের সবচেয়ে বড় পরিচয় মানুষ।
সবার উপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। চন্ডিদাসের এই ভাষ্যকে আমরা অনুসরণ করি। পরিদর্শনকালে বিভিন্ন মন্ডপ কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেন ড. আব্দুল মঈন খান। এসময় উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধ এরফান আলী, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সম্পাদক হাজী জাহিদ হোসেন গাজী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি এম.এ সাত্তার, সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু মহি উদ্দীন চিসতিয়া, ঘোড়াশাল পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন মোল্লা, সদস্য সচিব শাহিন -বিন-ইউসুফ, যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম পিন্টু, ঘোড়াশাল পৌর মহিলাদলের সভাপতি শাহানা পারভীন,পলাশ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোঃ নজমুল হোসেন ভুইঁয়া সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ, সদস্য সচিব আরিফ ও পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দলের আহ্বায়ক আখলাক হোসেন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত