
শেরে বাংলায় টেস্ট খেলতে চেয়েও শেষ পর্যন্ত পারেননি সাকিব আল হাসান। তবে আফগানিস্তনের বিপক্ষে আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন সাকিব, এমন খবর প্রকাশিত হয়েছিল বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পোর্টাল ও ওয়েবসাইটগুলোয়। তবে বিসিবি থেকে কোনোরকম আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে জানা গেল সে খবর ভুল। সাকিব আফগানদের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবেন না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।
সাকিব কি নিজ থেকে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলতে চাননি, নাকি বিসিবি সাকিবকে খেলাবে না- এ বিষয়টি পরিষ্কার করেননি বিসিবিপ্রধান।
ফারুক আহমেদের কথা শুনে মনে হলো, তিনি সাকিবের বরাত দিয়েই কথা বললেন গণমাধ্যমে। বিসিবি সভাপতি জানান, সাকিব বেশ কিছু দিন খেলার ভেতরে নেই। এ সময় তিনি হয়তো আরব আমিরাতের টি-টেন খেলবেন। তারপর খেলায় ফিরে এলে আবার জাতীয় দলে ফেরা প্রসঙ্গ।
এখন পর্যন্ত খবর হলো, সাকিবকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগামী ৬ নভেম্বর থেকে আরব আমিরাতের শারজায় শুরু ওই সিরিজ। ৯ ও ১১ নভেম্বর পরের খেলা দুটিও একই ভেন্যুতে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক