
নতুন ভোটার নিবন্ধনের সময় উপজেলা বা থানা নির্বাচন অফিসগুলোতে আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন নেই বলে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।
এনআইডির সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।
চিঠিতে জানানো হয়, খুলনা অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তিকরণ ও নতুন ভোটার নিবন্ধন সংক্রান্ত সেবা নিশ্চিতকরণ সভায় সিদ্ধান্ত হয়েছে যে, চট্টগ্রাম অঞ্চলের বিশেষ এলাকা বাদে অন্য সব উপজেলা বা থানা নির্বাচন অফিসগুলোতে নতুন ভোটার নিবন্ধনের সময় আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন হবে না।
এই অবস্থায়, সব উপজেলা নির্বাচন অফিসসমূহকে আঙুলের ছাপ যাচাই ছাড়াই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...