
জামাল হোসেন পান্না,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দ্রুত গতির অটোরিকশার চাপায় আরিয়ান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর ইয়াকুব মিয়ার ছেলে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ানের মা বলেন স্কুল থেকে আমার ছেলে বাড়িতে ফিরে কাপড় চোপড় খুলে আমার খোঁজে পাশের বাড়িতে আসে। ঐ বাড়িতে পিঠা বানানোর কাজ করছিলাম। এসে আমার কাছ থেকে পিঠা বানানোর একটু কাই চাইলে আমি তার হাতে একটু কাই তুলে দিয়ে বলেছি এখন বাড়িতে চলে যাও আমি আসতেছি।
রাস্তায় গিয়ে অটোরিকশা চাপায় পরলে সহপাঠীরা এসে খবর দেয়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক বলেন মারা গেছে।
আরিয়ানের চাচা রুবেল মিয়া জানান, আনুমানিক সকাল ১০টার দিকে রাস্তা দিয়ে হাটাহাটির সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান,অটোরিক্সা ও এর চালক সিয়াম কে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...