
নিজের মাঠে প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ে ভারত। তবে দ্বিতীয় ইনিংসে বেঙ্গালুরুতে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন দেখালো রোহিত-কোহলিরা। প্রথম ইনিংসে ডাক মারা সরফরাজ খানের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সুবাদে ৩৫৬ রান টপকে লিড পেয়েছে ভারত দল।
এই টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ভারত। ক্রিকেট বিশ্বে প্রথম দেশ হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে টেস্টেন ১০০ ছক্কা হাঁকিয়েছে রোহিতরা। প্রথম দল হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ১০০ ছক্কা পার করেছে তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত ২০২৪ সালে ভারতের ছক্কার সংখ্যা ১০৮টি।
টেস্টে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা
১০৮ ছক্কা – ভারত (২০২৪ সাল)
৮৯ ছক্কা – ইংল্যান্ড (২০২২ সাল)
৮৭ ছক্কা – ভারত (২০২১ সাল)
৮১ ছক্কা – নিউজিল্যান্ড (২০১৪ সাল)
৭১ ছক্কা – নিউজিল্যান্ড (২০১৪ সাল)
এই ম্যাচেই ছক্কার তালিকায় নাম উঠেছে ঋশভ পান্তের। ভারতের হয়ে ৬২ ম্যাচে ৬৪টি ছক্কা হাকিয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় ৬ নম্বরে উঠে এসেছেন তিনি। ৯০টি ছক্কা নিয়ে তালিকার শীর্ষে আছেন বীরেন্দর শেবাগ।
অন্যদিকে, বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড টিম সাউদির। তিনি ৯৩টি ছক্কা মেরে আছেন সবার ওপরে। বেঙ্গালুরুতেই নিজের ৬৫ রানের ইনিংস খেলতে গিয়ে হাঁকিয়েছেন ৪টি ছক্কা।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক