
আর কয়েক দিন পড়েই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। তার আগেই শোকের ছায়া নেমে আসল পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়ের জীবনে। পূজার আগেই স্বামী হারালেন তিনি।
গত ৩০ সেপ্টেম্বর সকালে মারা গেছেন সুভদ্রার স্বামী ফিরোজ। ৬০ বছর বয়সেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রীর স্বামী।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে খবরটি নিশ্চিত করেন অভিনেত্রী সোহিনী গুহ রায় বলেন, সুভদ্রাদির স্বামী আহমেদাবাদের ব্যবসায়ী। কর্মসূত্রে মুম্বাইতে থাকতেন। কাজের ফাকে প্রায়ই কলকাতায় এসে একমাত্র ছেলে এবং সুভদ্রাদির সঙ্গেদেখা করে যেতেন।
অভিনেত্রী আরও বলেন, বরাবরের মতো শনিবারও তাদরে সঙ্গে দেখা করতে এসেছিলেন। রোববার সারাদিন বন্ধুদের সঙ্গে কাটান। এরপর সোমবার সকালে ঘুমের মধ্যে সম্ভবত হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
সোহিনী বলেন, এদিন ফিরোজের অন্ত্যেষ্টির সমস্ত ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টালিউডে খবর ছড়াতেই সুভদ্রাদির সঙ্গে দেখা করতে যান একাধিক তারকা।
এর আগে, গেল বছরের মার্চে মাসে একই দিনে বাবা ও শ্বশুরকে হারিয়েছেন সুভদ্রা। এবার স্বামীও পাড়ি জমালেন না ফেরার দেশে।
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পরিচিত মুখ সুভদ্রা। বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরে অবশ্য দলত্যাগ করে বেরিয়ে আসেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...