
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে বিগত সরকারের কোনো চাপ ছিল কি না অথবা র্যাব তদন্তে ব্যর্থ হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে অনেকটা কৌশলী জবাব এসেছে তাদের কাছ থেকে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ওই প্রশ্নের জবাবে বলেন, তদন্তটি আরও বেগবান করার জন্য হাইকোর্ট মনে করেছেন আরও অভিজ্ঞ লোক দরকার। যারা এ ধরনের কাজে পারদর্শী তাদের অন্তর্ভুক্ত করে টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে। এতে যদি র্যাবের কোনো সহায়তা লাগে আমরা যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত আছি।
আজ (বুধবার) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, বিভিন্ন বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে গেলেও কোনো র্যাব সদস্য কর্মবিরতিতে যায়নি এবং কোনো র্যাব সদস্য পালিয়ে যায়নি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাবের হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি নিয়েও র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, ছাত্র-জনতার ওপর র্যাবের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি। যদি আপনাদের (সাংবাদিকদের) কাছে কোনো অভিযোগ থাকে তবে আমরা তা খতিয়ে দেখবো।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...