
ইসরায়েলের বর্বরোচিত বিমান হামলায় দক্ষিণ লেবাননে পাঁচ চিকিৎসকসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহতদের অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে যা ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) লেবাননের সিভিল ডিফেন্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গভীর রাতে সাউথ গভর্নরেটের টায়ার জেলার দেরদঘায়া শহরের সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় তাদের পাঁচ কর্মী নিহত হয়েছেন। হতাহতরা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন এবং জরুরি ডাকে সাড়া দিতে প্রস্তুত ছিল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই জেলার ওয়ার্দানিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত। এ ছাড়া আহত হয়েছেন ১২ জন। তবে তারা কি ধরনের আঘাত পেয়েছে তা স্পষ্ট করেনি।
নিহতদের অনেকের দেহের ছিন্নভিন্ন অংশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে বলেও জানিয়েছে দেশটির মন্ত্রণালয়।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তু দাবি করে লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে এক হাজার ৩২৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
এ ছাড়া আহত হয়েছেন তিন হাজার ৭০০ জনের বেশি মানুষ। আর বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখের বেশি। সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক