
জামাল হোসেন পান্না,নবীনগরঃ গতকাল মঙ্গলবার দুপুরে ১১ ঘটিকায় নবীনগর উপজেলার মেঘনা নদীর জাফরাবাদ ও নতুনচর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীনগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মো আবু মুছা।
এসময় ইজারায় শর্ত ভঙ্গ করে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২০০০০০(দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নবীনগরের চরলাপাং এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনরত অবস্থায় ৫ টি ড্রেজার ও ১২ জন কে আটক করা হয়।
আটককৃত ১২ জনের মধ্যে ১১ জনকে(কামাল ভূঁইয়া -৫২,আল আমিন ২৮,মোঃ জুবায়ের -৩৭,আব্দুর রহমান -২৬,জসীমউদ্দীন -৩৯,মোস্তফা -৩৬,মোঃ নবীর -২৬,মোঃ হুমায়ুন কবির-৩০,মোঃ খোকন -৪০,মোঃ ইমাম হোসেন -৩৬,মো: আলমগীর -৫৪) বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
এসময় নবীনগর থানা পুলিশ এবং নৌ পুলিশের ২টি দল সহযোগিতা করেন।এই বিষয়ে জানতে চাইলে নবীনগর ( এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা বলেন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক