
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়সে ১০ বছরের বেশি সংশোধন চাইলেই সেই আবেদন সফটওয়্যারের মাধ্যমে অটোম্যাটিক ডিজির ক্যাটাগরিতে চলে যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৮ অক্টোবর) এনআইডির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আবেদনকারী বয়সে ১০ বছরের বেশি সংশোধন চাইলে সেক্ষেত্রে ক্যাটাগরির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশোধনের আবেদনে যদি বয়সে ১০ বছরের বেশি পরিবর্তন থাকে তাহলে ওই আবেদন দাখিলের সঙ্গে সঙ্গেই সেটি অটো ক্যাটাগরি হিসেবে ক্যাটাগরি ‘ঘ’ সিস্টেম থেকে অ্যাসাইন হয়ে যাবে– এমনভাবে সফটওয়্যার আপডেট করা হয়েছে।
ইসি আরও জানায়, বয়সে ১০ বছরের বেশি কেউ পরিবর্তনের জন্য আবেদন করলে (সঙ্গে অন্য কোনো ফিল্ডের সংশোধন থাকুক বা না থাকুক) তার আবেদনটির জন্য ম্যানুয়ালি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ক্যাটাগরি করার প্রয়োজন হবে না। তা সিস্টেম থেকে অটো ক্যাটাগরি হিসেবে ‘ঘ’ ক্যাটাগরিতে (অর্থাৎ মহাপরিচালকের ক্যাটাগরি) অ্যাসাইন হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক