
দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পথেই হাঁটলেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। প্রথমবারের মতো ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি।
যেখানে তার বিপরীতে থাকবেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে নাটকের শুটিং শুরু হয়েছে। নাটকটির বিশেষ আকর্ষণ হলো, গল্পটি তৈরি হয়েছে মেহজাবীন চৌধুরীর ভাবনা থেকেই।
প্রথমবারের মতো নাটকে কাজ করে উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করতে খুব ভালো লাগছে। বোনের গল্প এবং রাজ ভাইয়ার পরিচালনায় কাজ করতে পেরে আমি আনন্দিত। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহায়তা করছেন। দর্শকদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় আছি।’
মালাইকাকে নিয়ে কাজ করার প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘শুধু মেহজাবীনের বোন হওয়ার কারণে তাকে সুযোগ দিইনি। মেহজাবীনের গল্পে এমন একটি চরিত্রের প্রয়োজন ছিল, যেখানে নতুন কাউকে মানাবে। সেই বিবেচনায় মালাইকার কথাই প্রথমে মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা রয়েছে, আর শুটিংয়ে সে দারুণ মনোযোগী। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে পারবে।’
মালাইকা এর আগে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হিমালয়া ন্যাচারাল গ্লো রোজ ফেসওয়াশের বিজ্ঞাপনে তাকে দেখা যায়।
সে সময় ত্বকের রং ফর্সাকারী ক্রিমের ওই বিজ্ঞাপনচিত্র শেয়ার করে বোনের উদ্দেশে মেহজাবীন লেখেন, ‘মালাইকা চৌধুরী, তোমার অভিষেক হলো বিজ্ঞাপনচিত্র দিয়ে। অভিনন্দন রইল।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...