
জামাল হোসেন পান্না,নবীনগরঃ নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকালে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক বৃত্তিপ্রাপ্ত মাদ্রাসাটির পাঁচজন শিক্ষার্থীর হাতে এই বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়।
বৃত্তিপ্রাপ্তরা হলেন- ট্যালেন্টপুল ইভা আক্তার, নিহা আক্তার ও কারিমা আক্তার এবং সাধারণ গ্রেডে ঝুমা আক্তার ও মোঃ জিহাদ মিয়া। ট্যালেন্টপুল প্রাপ্তদের জনপ্রতি এককালীন ৫ হাজার টাকা এবং সাধারন গ্রেড প্রাপ্তদের জনপ্রতি ২ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও সকল বৃত্তিপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মরহুম জহিরুল হক খসরু মাস্টারের সহধর্মিনী গুলশান আরা বেগম ও প্রধান সমন্বয়ক রিফাতুল হক বলেন “মাদ্রাসা শিক্ষাকে উৎসাহিত করার জন্য এই ট্রাস্ট এই কার্যক্রম অব্যাহত রাখবে। আমাদের লক্ষ্য মেধাবী শিক্ষার্থীরা যেন সকল প্রকার সুযোগ-সুবিধা নিয়ে লেখাপড়ার কাজ চালিয়ে যেতে পারে।”
গুলশান আরা বেগমের সভাপতিত্বে ও আশরাফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদরাসার প্রিন্সিপাল এনামুল হক কুতুবীর।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সপ্তাহিক নবীনগর পত্রিকার সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল, সাংবাদিক জামাল হোসেন পান্না,ট্রাস্টের সহসভাপতি শফিউল্লাহ, ডা. সাইমুল হোসেন টিপু, মোবারক হোসেনসহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
কোরআন তেলাওয়াত, হাম, নাত, জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং মরহুম জহিরুল হক খসরু মাস্টারের রুহের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘটে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...