
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার: দুটি ড্রাগন ফল দাম আর কতই বা হবে? হয়তো সর্বোচ্চ দু শ থেকে তিন শ হবে। কিন্তু কখনো কি শুনেছেন দুটি ড্রাগন ফলের দাম ৪৫ হাজার টাকা।মৌলভীবাজারের কমলগঞ্জের একটি মাদ্রসার ওয়াজ মাহফিলে একজনের দান করা দুটি ড্রাগন ফল ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রির ঘটনা ঘটেছে।
শুক্রবার মধ্যে রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসার ওয়াজ মাহফিলে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসা ওয়াজ মাহফিলে লিপু সুলতানা চৌধুরী নামে একজন দুটি ড্রাগন ফল মাদ্রাসায় দান করেন। মধ্য রাতে মাহফিলের শেষ বক্তা শায়খুল হাদীস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী ড্রাগন ফল দুটি প্রকাশ্যে নিলামে তুলেন। নিলামের এক পর্যায়ে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৪৫ হাজার টাকা দিয়ে ফল দুটি ক্রয় করেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আলমগীর চৌধুরী।
ওয়াজ ও দোয়ার মাহফিলে অংশ গ্রহন কারী শ্রোতারা জানান, মাহফিল শেষে দোয়ার আগে ড্রাগন ফল দুটি নিলামে তুলা হয়। ২ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। যারাই নিলামে অংশ গ্রহন করেছেন সবার উদ্দেশ্য হলে ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা।
পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হাফিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদ্রসার ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের শুভাকাঙ্ক্ষী টিপু সুলতান চৌধুরী দুটি ড্রাগন ফল দান করেন।
পরে এই দুটি ফল নিলামে তুলা হলে ৪৫ হাজার টাকায় বিক্রি হয়। মূলত এই ফল এত দামে বিক্রি হওয়ার কারণ হলো মাদ্রাসায় সহযোগিতা করা। যিনি ফল কিনেছেন তিনি হলেন আমদের মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তিনি যুক্তরাজ্য প্রবাসি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক