
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
আজ সোমবার ( ১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
আটকেরা হলেন একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও তাঁদের বহন করা প্রাইভেট কারের চালক।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া আটকের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি প্রাইভেট কারসহ চারজনকে পুলিশে দিয়েছে এলাকাবাসী।’
স্থানীয়দের বরাত দিয়ে ওসি চাঁন মিয়া জানান, ধোবাউড়া সীমান্ত হয়ে ভারতে পালানোর সময় এলাকাবাসী মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে আটক করে। তাঁদের বহন করা প্রাইভেট কার আটক করা হয়। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানা-হেফাজতে নিয়ে আসে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী